সিলেটে এবার স্বামীর হাতে স্ত্রী খুন

৪ বছরের শিশুর চোখের সামনে স্ত্রীর মাথায় লোহার খুন্তির আঘাত, স্বামী পালিয়ে গেল

সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে যেন রক্তের হোলি চলছে। একের পর এক হত্যা, ধর্ষণ আর ছিনতাইয়ের ঘটনায় থরথর করে কাঁপছে পুরো অঞ্চল। এবার এলো সবচেয়ে মর্মান্তিক ঘটনা।

স্বামীর হাতে নিজ স্ত্রীকে নৃশংসভাবে খুন!

নিহত গৃহবধূর নাম ফাহমিদা আক্তার মোহনা (২৭)। শনিবার বিকেল ৪টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই ঘটনা ঘটে।

স্বামী জাহিদুল ইসলাম ছদরুল (৩৫)-এর সঙ্গে সামান্য কথা কাটাকাটি নিয়ে ঝগড়া বাঁধে। উত্তেজনার এক পর্যায়ে ছদরুল ঘরে থাকা লোহার খুন্তি দিয়ে স্ত্রী মোহনার মাথায় উন্মাদের মতো আঘাত করেন। মোহনা মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দম্পতির একমাত্র ৪ বছরের শিশু পুত্র আবির আহমদ রয়েছে। শিশুটি এখন মায়ের লাশের পাশে কী অবস্থায় আছে, তা ভাবলেও শিউরে উঠতে হয়।

ঘটনার পর স্বামী ছদরুল তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। পরিবারের কেউ মুখ খুলতে রাজি হচ্ছে না।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম জানিয়েছেন, জাহিদুল ইসলাম ছদরুল কিছুটা মানসিক রোগী বলে জানা গেছে। পুলিশ তাকে খুঁজছে।

সিলেটে একই দিনে আরও ভয়াবহ ঘটনা:

  • শুক্রবার সিলেট নগরে ছিনতাইকারীদের হাতে খুন হন র‌্যাব সদস্য ইমন আচার্য।
  • একই দিন জালালাবাদে মাইমুনা জান্নাত তোহা নামে শিশুকে গলা কেটে হত্যা করা হয়, মা গ্রেপ্তার।
  • একই এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনাও ঘটেছে।

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে।

Share This Article
x