আওয়ামীলীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : ইমদাদ চৌধুরী

সুরমা টাইমস ডেস্ক :

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ নিজেদের ক্ষমতাকে আকড়ে রাখতে দেশের সকল সেক্টরে নির্লজ্জ দলীয়করণ করেছে।

 

তারা দেশকে মেধাশূণ্য করার জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা পাঠ্যপুস্তক থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম মুছে দিয়েছিল, মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করেছে।

 

৫ আগষ্ট ছাত্রজনতার গণঅভ্যূত্থানে দলবল নিয়ে আওয়ামীলীগ পালিয়ে যাওয়ার পর নতুন করে বাংলাদেশকে গড়ার কাজ শুরু হয়েছে।

 

আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। এই কর্মসূচিতে শিক্ষাকে অগ্রাধীকার দেয়া হয়েছে।

 

বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন আসবে ইনশাআল্লাহ।

 

রোববার নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ হাজি চান্দ আলী মেমোরিয়াল উচ্চবিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

 

এসময় তাকে স্বাগত জানান বিদ্যালয় পরিচালনা কমিটির (এডহক) সভাপতি নূরুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল করিম।

পরিদর্শনকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ইমদাদ হোসেন চৌধুরীর কাছে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সাধানের আশ্বাস দেন।

এসময় মহানগর বিএনপির সহ সভাপতি আফজাল উদ্দিন, দপ্তর সম্পাদক তারেক আহমদ প্রশিক্ষণ বিষয় সম্পাদক নাজিম উদ্দিন, দক্ষিন সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ,

 

দক্ষিন সুরমা থানা কৃষক দলের আহ্বায়ক মোতাহির হোসেন জাহিদ, বিশিষ্ট মুরব্বি আতাউর রহমান আফরোজ, আব্দুল জব্বার, তবজু মিয়া, গৌস উদ্দিন, টুনু মিয়া, শাহনাজ আহমদ, নুরুল হাসান, শায়েস্তা মিয়া, জমির মিয়া,

 

সুমন আহমদ, মোহাম্মদ জামিল আলী, আবুল লেইস, আবু বক্কর সহ বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।