সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ২

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ - Surma Times | Sylhet News

20250308203150 473405

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গত শুক্রবার (০৭ই মার্চ) রাত ১০টার দিকে সদর উপজেলার বলাউড়া নামক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন বলাউড়া বাজার এলাকার কসরপুর গ্রামের মৃত্যু জমির আলীর ছেলে রুহেল আহমেদ ও একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুল মালেক।

পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ সময় অটোরিকশার যাত্রী রুহেল ও মালেক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

 

গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article