সুনামগঞ্জে টোল প্লাজায় সমন্বয়কদের হামলা

সুনামগঞ্জে টোল প্লাজায় সমন্বয়কদের হামলা - Surma Times | Sylhet News

20250128 011507

সুরমা টাইমস ডেস্ক :

সুনামগঞ্জের ছাতকে সুরমা সেতুর টোল প্লাজায় হামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগের বেশ কয়েকজন সমন্বয়ক।

গত সোমবার (২৭শে জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। পরে যৌথ বাহিনির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে টুল প্লাজা কতৃপক্ষ ও সমন্বয়কদের মধ্যে বিষয়টি সমাধান করে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা।

জানা গেছে, সিলেট বিভাগের অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিমের কাছে টুল প্লাজায় টাকা চাওয়ায় টুল প্লাজায় ভাংচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা রোছমত আলী রাম সুন্দর উচ্চ বিদ্যালয়ে সোমবার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে অথিতি হিসেবে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিম।

এ সময় তার সঙ্গে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট -সুনামগঞ্জ দোয়ারাবাজারের সমন্বয়ক নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে সন্ধায় ফেরার পথে ছাতকে সুরমা সেতুর টুল প্লাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগীয় অন্যতম সমন্বয়ক আবু সালেহ মো. নাসিমের কাছে টুল চাওয়া হলে কথা কাটাকাটি করে একপর্যায়ে টুল প্লাজায় ভাংচুর করে সমন্বয়করা।

পরে যৌথ বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিষয়টি সমাধানের চেষ্টা করে।

এ ব্যাপারে ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান  জানান, টাকা পরিশোধ নিয়ে টুল প্লাজা কতৃপক্ষের সাথে সমন্বয়কদের একটু ঝামেলা হয়েছিল। কিছুটা ভাংচুর হয়েছে। জরিমানা দিয়ে সমন্বয়ক কয়েকজন নিজেরাই সমাধান করেছেন।

তবে, সুনামগঞ্জ জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নায়। খবর নিচ্ছি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের মুখ্য সমন্বয়ক আসাদ উল্লাহ গালিব বলেন, ছাতকে ভাংচুর বা ঝামেলার কোনো খবর এখনো পাইনি। না জেনে কিছু বলা সম্ভব না। খোঁজ নিতে হবে।

এদিকে, সিলেট- সুনামগঞ্জ সড়কের লামাকাজি এম এ খান টুল প্লাজায় টাকা আদায়ের সময়  হানিফ নামের এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের সাথে বাক বিতন্ডা হয় সেখানে দায়িত্বে থাকা সেলিম উদ্দিন নামের এক কর্মচারীর। এসময় প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article