সাংবাদিক তুরাব হত্যা: এসএমপির সাবেক এডিসি দস্তগীর সাময়িক বরখাস্ত

সাংবাদিক তুরাব হত্যা: এসএমপির সাবেক এডিসি দস্তগীর সাময়িক বরখাস্ত - Surma Times | Sylhet News

dostogir

বাপ্পী চৌধুরীঃঃ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অভিযুক্ত তৎকালীন সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরকে (গ্রেফতারত) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে সাক্ষর করেন। গত রবিবার (১৬ই জানুয়ারি) সন্ধ্যয় প্রজ্ঞাপনটি জারি হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির (সিলেট মেট্রোপলিটন পুলিশ) কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়।

মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ই ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (সাবেক এসএমপির এডিসি) সাদেক কাউসার দন্তগীরের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়।

মামলায় তিনি দুই নম্বর আসামি। গত ১৮ই ডিসেম্বর তাকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

দন্তগীরকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ১৮ই ডিসেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তিনি খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত গত ১৭ই নভেম্বর রাতে এ মামলার আরেক আসামি পুলিশ কনস্টেবল উজ্জ্বলকে ঢাকা থেকে গ্রেফতার করে পিবিআই। পরে আদালতের নির্দেশে তাকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

উজ্জলের পরদিন (১৮ই ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর থেকে সাদেক কাউসার দস্তগীরকে গ্রেফতার করে পিবিআই।

পরদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট আদালতে তোলা হয়। আদালতে নেয়ার পর তুরাব হত্যা মামলায় সাদেক কাউসার দস্তগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

বর্তমানে এই দুজন কারাগারে আছেন। তবে এখন পর্যন্ত এ মামলায় আর কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

২০২৪ এর গণঅভ্যুত্থান চলাকালে ১৯শে জুলাই সিলেট মহানগরের বন্দরবাজারে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিক এটিএম তুরাব। এসময় পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি।

গত ৫ই আগস্ট ফ্যাসিষ্ট হাসিনা সরকারের পতনের পর গত ১৯শে আগস্ট সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আব্দুল মোমেনের আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ জাবুর।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম ও উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপ-কমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article