জালালাবাদ থানাধীন মোগলগাঁও থেকে ১৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৪ জন আটক

জালালাবাদ থানাধীন মোগলগাঁও থেকে ১৬৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, ৪ জন আটক - Surma Times | Sylhet News

a7a7d174 acea 44ba baec 4d887c70e9be

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের জালালাবাদ থানাধীন মোগলগাঁও এলাকা থেকে ১৬৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার সহ ৪ চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। আটক চারজন হলেন, মো. সেলিম, ফরহাদ আহমদ, শ্রী শ্যামল, রবিন মিয়া।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে এসআই সবুজ দাস গুপ্ত’র নেতৃত্বে জালালাবাদ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের আটক করে। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ১৬৫ বস্তা চিনি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম।

তিনি জানান, শুক্রবার দিবাগত রাতে খবর আসে ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা থেকে ১টি কাভার্ড ভ্যানযোগে অবৈধ ভারতীয় পণ্য লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করছে। এর প্রেক্ষিতে অভিযান চালায় পুলিশ। পরবর্তীতে আটককৃত মালামাল ও ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করে জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়।

আটককৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article