খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন কার্যক্রম পরিচালনায় যুবলীগের টিম গঠন

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন কার্যক্রম পরিচালনায় যুবলীগের টিম গঠন - Surma Times | Sylhet News

WhatsApp Image 2023 05 20 at 12.11.59 AM

আগামী ১২ জুন, ২০২৩ইং, সোমবার অনুষ্ঠিতব্য খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক-এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে গত ১৯ মে, ২০২৩ইং তারিখে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক টিম গঠন করা হয়।

 

নির্বাচন পরিচালনা টিমের টিম লিডার ও আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস মোঃ নবী নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগকে সদস্য সচিব করা হয়েছে এবং যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী,

 

আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ মাহফুজুর রহমান সোহাগকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article