হযরত গাজী শাহ (রহ.) মাজারে দোয়া মাহফিল সম্পন্ন

হযরত গাজী শাহ (রহ.) মাজারে দোয়া মাহফিল সম্পন্ন - Surma Times | Sylhet News

Gazi SHah Mazar 11.03.2023

গোয়াইনঘাটের ৬নং ফতেপুর ইউনিয়ে হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আওলিয়ার অন্যতম সঙ্গী হযরত গাজী শাহ (রহ.) এর মাজারের মোতওয়াল্লি হিসেবে সাংবাদিক মো. ইসলাম আলী দায়িত্ব গ্রহণ করার এলাকাবাসীর পক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬ মার্চ (সোমবার) বিকেলে ৪টায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন,

যুক্তরাজ্য প্রবাসী মো. লিয়াকত আলী, সিলেট মহানগর যুবলীগ নেতা মো. জালাল মিয়া, ইউপি সদস্য এখলাছুর রহমান, সাংবাদিক নিজাম উদ্দিন টিপু, মুরব্বি মঈন উদ্দিন মনির মাস্টার, ফরিদ মিয়া, নাসির উদ্দিন, মুনফাকির, সুয়াব উদ্দিন, রজব আলী, লিয়াকত মিয়া, সামছুল হক, সালেহ আহমদ, জোবায়ের আহমদ, আল—আমিন হোসাইন, আহমদ আলী, বেলাল আহমদ, মোস্তাফা প্রমুখ।

দোয়া পরিচালনা করেন লামা ফতেপুর মসজিদের ইমাম মাওলানা মো. আবুল কালাম।

 

 

=বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article