এসএমপি‘র মাসিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

এসএমপি‘র মাসিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

SMP 7575 Copy scaled

সুরমা টাইমস ডেস্কঃ

অদ্য ০৫/০৩/২০২৩ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ ইলিয়াছ শরীফ, বিপিএম (বার), পিপিএম মহোদয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) জনাব মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা,

 

উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ ও ডিবি) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড ইএন্ডডি) জনাব মোহাম্মদ আবদুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ সহ সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ , সহকারি পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জগণ, আর আই পুলিশ লাইন্স, বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

 

মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন বিষয়ে মতামত গ্রহণসহ শীঘ্রই তা সমাধানে আশ্বস্ত করেন। মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়ের নির্দেশিত পুলিশিং, পুলিশের ইমেজ, সোশ্যাল মিডিয়া ব্যবহার সংক্রান্ত নির্দেশনাবলী, শৃঙ্খলা- ড্রেসকোড বজায় রেখে পেশাদারিত্বের সাথে ডিউটিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশণা প্রদান করেন।

 

তিনি বলেন, ভাল কাজের জন্য যেমন পুরস্কার প্রদান করা হয় তেমনি কোন পুলিশ সদস্য খারাপ কাজ করলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article