চা-শ্রমিক ইউনিয়নে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক

চা-শ্রমিক ইউনিয়নে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক - Surma Times | Sylhet News

চা-শ্রমিক ইউনিয়নে রাজু গোয়ালা সভাপতি, মুকেশ কর্মকার সাধারণ সম্পাদক - Surma Times | Sylhet News

সিলেট, ২৯ নভেম্বর: বিরতির পর অনুষ্ঠিত বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন। দুজনই বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক ও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ফলাফল নিশ্চিত করেছেন।

নির্বাচনে ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের শ্রমিক নেতা রাজু গোয়ালা। তাঁর প্রতীক ছিল কাপ-পিরিচ। নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ আনারস প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার। তাঁর প্রতীক ছিল ফুটবল। মাত্র ১৯৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী। হরিণ প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা-বাগান ও কেন্দ্রে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার ছিলেন প্রায় ১ লাখ ৪৫ হাজার। কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতটি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত কমিটির বিভিন্ন পদে ছয় শতাধিক প্যানেলে প্রায় সাত হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

একই নির্বাচনে দেশের ২৩০টি চা-বাগানের পঞ্চায়েত কমিটি এবং সাতটি ভ্যালির কমিটির বিভিন্ন পদেও প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা-বাগান রয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিজয়ী সভাপতি রাজু গোয়ালা বলেন, দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাঁদের এই জয় সাধারণ চা-শ্রমিকদের জয়। শ্রমিকদের প্রত্যাশা পূরণ ও ভাগ্য পরিবর্তনে তাঁরা শক্ত ভূমিকা রাখবেন।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচন চা-শ্রমিকদের সাংগঠনিক কার্যক্রম পুনরায় সচল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article