সিলেট সীমান্তে ৫০ লাখ ১৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক

সিলেট সীমান্তে ৫০ লাখ ১৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক - Surma Times | Sylhet News

সিলেট সীমান্তে ৫০ লাখ ১৭ হাজার টাকার চোরাচালানি পণ্য আটক - Surma Times | Sylhet News

সিলেট, ২৯ নভেম্বর: সিলেট সীমান্তের পৃথক চারটি এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ ১৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৯ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দমদমিয়া, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালায়।

আটক পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় গরু, জিরা, টমেটো ও কম্বল। এ ছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় রসুনও আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ৫০ লাখ ১৭ হাজার টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

আটক পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article