সিলেট ক্রীড়া নিয়ে শুরু থেকে বাস্তব প্রয়োগ পর্যন্ত সবকিছু নিচে আলোচনা করা হয়েছে।
সিলেট, ২৬ সেপ্টেম্বর: বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এ সাক্ষাৎকালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের যুবসমাজকে সঠিকভাবে গঠন করা এবং তাদের ইতিবাচক চিন্তায় পরিচালিত করার সবচেয়ে বড় মাধ্যম হলো খেলাধুলা। তরুণদের মাদকের বিভীষিকা থেকে দূরে রাখতে হলে মাঠে মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়। ক্রীড়া চর্চাও একজন তরুণকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
সিলেটের ক্রীড়াঙ্গন অতীতে অনেক জাতীয় মানের খেলোয়াড় তৈরি করেছে। তবে বর্তমান সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজাতে যা যা করণীয়, তার সবই করা হবে। সরকারের পক্ষ থেকে মাঠের উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না।
ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, ক্রীড়া সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা কামাল মওদুদ এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ আহমদ প্রমুখ।
আপনি যদি সিলেট ক্রীড়া সম্পর্কে জানতে চান, উপরের অংশে মূল বিষয়গুলো ধাপে ধাপে তুলে ধরা হয়েছে।






