র‍্যাব-৯ এর অভিযানে শিশু ধ/র্ষ/ণ মামলায় নাসিরনগর থেকে সোহান গ্রেফতার

WhatsApp Image 2026-09-10 at 12.12.22 AM - Surma Times | Sylhet News

WhatsApp Image 2026-09-10 at 12.12.22 AM - Surma Times | Sylhet Newsব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টাকার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘আহাম্মদ আলী সোহান’কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম (০৭) একজন শিশু এবং নাসিরনগর থানাধীন ধরমন্ডল নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। ঘটনার দিন গত ২৭ জুলাই আনুমানিক সকাল ৬টায় ভিকটিম প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার প্রস্তুত হয়। এ সময় সে বিবাদীর ভাইয়ের মেয়ে মারিয়া আক্তারকে মক্তবে যাওয়ার জন্য ডাকতে যায়। তখন বিবাদী ভিকটিমকে টাকার প্রলোভন দেখিয়ে কৌশলে তার বাড়ির ছাদে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনাটি বিবাদীর ভাইয়ের মেয়ে দেখতে পেয়ে বিষয়টি জানাতে দৌড়ে ভিকটিমের বাড়িতে গিয়ে তার দাদিকে জানায় যে, তার কাকা ভিকটিমকে ছাদে নিয়ে গেছে। পরবর্তীতে ভিকটিমের দাদি দ্রুত বিবাদীর বাড়িতে গিয়ে ভিকটিমের নাম ধরে ডাকাডাকি ও চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে বিবাদী ভিকটিমকে তার বাড়ির ছাদ থেকে নিচে নামিয়ে দেয়। একপর্যায়ে পরিবারের সদস্যরা ভিকটিমের পরিহিত প্যান্ট খোলা দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করলে সে কান্নারত অবস্থায় বিষয়টি জানায়।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গত ৯ সেপ্টেম্বর আনুমানিক রাত ৭টা ৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চন্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার মামলা নম্বর ২৩, তারিখ ২৮ জুলাই ২০২৬, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২৫) এর ৯(১) মূলে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টাকার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণের ঘটনায় এজাহারনামীয় একমাত্র পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি আহাম্মদ আলী সোহান (৪০), পিতা মৃত মনু মিয়া, থানা নাসিরনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article