ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ঢাকার বংশালে হেলমেটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট - Surma Times | Sylhet News

বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট - Surma Times | Sylhet Newsঢাকা, ১৬ আগস্ট: রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশালের মুকিমবাজারে হেলমেটের একটি গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। ваҡ.

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article