৪৯ পরিদর্শক ও ৭ সহকারী পুলিশ সুপারকে অবসর দিয়েছে সরকার

পুলিশে বড় রদবদল, একসঙ্গে ৫ জেলায় নতুন এসপি, বদলি ডিএমপির একাধিক কর্মকর্তা - Surma Times | Sylhet News

পুলিশে বড় রদবদল, একসঙ্গে ৫ জেলায় নতুন এসপি, বদলি ডিএমপির একাধিক কর্মকর্তা - Surma Times | Sylhet Newsঢাকা, ১৪ আগস্টঃ সারা দেশে কর্মরত ৪৯ জন পুলিশ পরিদর্শক এবং বিসিএস পুলিশ ক্যাডারের সাতজন সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোর্শেদ চৌধুরী।

একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশে কর্মরত নির্ধারিত ৪৯ জন কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তাঁরা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপর প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে একই আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তাঁরাও বিধি অনুযায়ী অবসরভাতা পাবেন।

অবসরে যাওয়া সহকারী পুলিশ সুপারদের মধ্যে রয়েছেন র‌্যাব হেডকোয়ার্টার্সের নূরে আলম সিদ্দিকী, ডিএমপির মো. মুরুল মোজাকিন, খাগড়াছড়ির কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর মো. সৈয়দুল্লামান, র‌্যাব-২-এর মো. গোলাম বিনবীয়া এবং সিরাজগঞ্জের রকিবুল ইসলামসহ অন্যান্যরা।

পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তার মধ্যে বিভিন্ন জেলা, সিআইডি, এসবি, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই, রেলওয়ে পুলিশ ও প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরতরা রয়েছেন। প্রজ্ঞাপনে তাঁদের নাম, বিপি নম্বর, পদবি ও চাকরিতে যোগদানের তারিখ উল্লেখ করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article