এসএসসি ও সমমানের ফল কাল, মুঠোফোনেই জানা যাবে ফলাফল

এসএসসি ও সমমানের ফল কাল, মুঠোফোনেই জানা যাবে ফলাফল - Surma Times | Sylhet News

এসএসসি ও সমমানের ফল কাল, মুঠোফোনেই জানা যাবে ফলাফল - Surma Times | Sylhet Newsঢাকা, ৯ আগস্ট: সিলেটসহ সারাদেশে আগামীকাল সোমবার একযোগে প্রকাশ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মুঠোফোনের মাধ্যমে সহজে ফল জানতে পারবেন। এসএমএসের পাশাপাশি অনলাইনেও ফলাফল দেখার সুযোগ থাকছে।

মোবাইল ফোনের যেকোনো সিম ব্যবহার করে এসএমএস পাঠিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে। এ জন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার একটি স্পেস দিতে হবে। এরপর পরীক্ষার্থীর রোল নম্বর লিখে একটি স্পেস দিয়ে সবশেষে YEAR লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে:

SSC DHA ROLL YEAR

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট:

SSC MAD ROLL YEAR

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট:

SSC TEC ROLL YEAR

এসএমএস পাঠানোর পর ফিরতি বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

এ ছাড়া অনলাইনের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এ জন্য পরীক্ষার্থীদের eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখতে হবে।

জানা গেছে, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন এসএসসি, ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন দাখিল এবং ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার্থী রয়েছেন।

সারাদেশে একযোগে ফল প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে লাখো পরীক্ষার্থীর। ফল প্রকাশের পর এসএমএস ও অনলাইন, দুই মাধ্যমেই নিজেদের ফলাফল জানতে পারবেন তারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article