র‌্যাবের অভিযানে বিশ্বম্ভরপুরে ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে বিশ্বম্ভরপুরে ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার - Surma Times | Sylhet News

র‌্যাবের অভিযানে বিশ্বম্ভরপুরে ৪৬ বোতল বিদেশি মদসহ যুবক গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsসুনামগঞ্জ, ৮ আগস্ট: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৪৬ বোতল বিদেশি মদসহ আল আমিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম মেরুয়াখলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মদ বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ধনপুর ইউনিয়নের পশ্চিম মেরুয়াখলা এলাকায় পলাশ বাজার থেকে ধনপুরগামী সড়কে একটি সিএনজিতে করে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছেন।

সংবাদ পেয়ে র‌্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সিএনজি থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র‌্যাব।

আটক ব্যক্তির দেখানো মতে সিএনজির ভেতরে থাকা সাদা ও খাকি রঙের কার্টন তল্লাশি করে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে সিএনজিটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আল আমিন বিশ্বম্ভরপুর উপজেলার পশ্চিম মেরুয়াখলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল মজিদ।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দ করা মদসহ অন্যান্য আলামত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article