পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে শাওন ও সাবাকে

পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে শাওন ও সাবাকে - Surma Times | Sylhet News

actore aaaa

সুরমা টাইমস ডেস্ক:

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দু’জনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।’

গত ১৫ই জানুয়ারি কলকাতার হোটেল পার্কে অনুষ্ঠিত সভায় সরাসরি এবং ভার্চুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়।

এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এই অভিনেত্রীকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে নিজেদের হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পরে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে একটি মাইক্রোবাসে সরাসরি মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।

এ দিন সন্ধ্যায় এ অভিনেত্রীর জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র-জনতা।

এরপর গত বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

অপরদিকে ডিবি সূত্রে জানা গেছে, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article