জুলাই গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে যুগান্তকারী অধ্যায়: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

জুলাই গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে যুগান্তকারী অধ্যায়: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক - Surma Times | Sylhet News
জুলাই গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে যুগান্তকারী অধ্যায়: বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক - Surma Times | Sylhet News
জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট, ৮ আগস্ট: জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক যুগান্তকারী অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, দেশের ছাত্র-জনতার অভূতপূর্ব ঐক্য এই ঐতিহাসিক ইতিহাস রচনা করেছে। আগামী দিনে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের রাজনীতি অক্ষুণ্ণ রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৮ আগস্ট) বিকাল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। নতুন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জিয়া সংসদ সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান এমএ রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা মাহবুব চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট আল আসলাম মুমিন এবং জিয়া সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মখর।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা হাজী উসমান গনি, জিয়া সংসদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি জেবুল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিপন খান, সাংগঠনিক সম্পাদক মো. আজমল খান, দপ্তর সম্পাদক কবি এস পি সেবু, অন্যতম নেতা প্রভাষক শাহ আলম তুহিন ও আল আসমাউল হাছনা খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান খুদেজা রহিম কলি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল লতিফ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্তগুলো নিয়ে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে জিয়া সংসদ ও বিএনপির স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article