সিলেট, ২০ অক্টোবর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় নগরীর নাইওরপুলের ঐতিহাসিক রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে বৃহত্তর লামাবাজারের শিববাড়ীর শ্রী শ্রী তিন মন্দিরসহ নগরীর গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন তাঁরা। সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
নেতৃবৃন্দ বলেন, আবহমানকাল থেকেই বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে। বিএনপি সবসময় প্রতিটি ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কোহিনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এডভোকেট মোস্তাক আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, সহ ক্রীড়া সম্পাদক সুমেল আহমদ চৌধুরী, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন পান্না, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খান, সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জেলা তাতি দলের মিল্টন আহমেদ, পেশাজীবী দলের মঞ্জুর আহমদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এই পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার বার্তাই বহন করে।





