
সিলেট, ৬ আগস্ট: বিশ্বনাথ উপজেলার ১ নম্বর লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল কালাম মেম্বার এক সপ্তাহ কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কারাফটকে তাকে ফুলেল সংবর্ধনা দেন দলীয় নেতাকর্মীরা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ, সদস্য তাজেক আলী, গোলাম আকবর, সাইফুল খান, কবি এসপি সেবু, বাবুল আহমদ, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহ্বায়ক গৌছ আলী, স্বেচ্ছাসেবক দল নেতা আবুল মুতালিব, কফিল উদ্দিন, আব্দুল কাদির, সামছুল হক, আব্দুল কাদির, ছেরাগ আলী, দিলোয়ার মিয়া, নাছিরসহ বিশ্বনাথ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ দাবি করেন, আবুল কালাম মেম্বারের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও বানোয়াট। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে লামাকাজী ইউনিয়নের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিজ্ঞপ্তি।





