রামপাশায় চেয়ারম্যান প্রার্থী খছরুর নির্বাচনী মতবিনিময় সভা

রামপাশায় চেয়ারম্যান প্রার্থী খছরুর নির্বাচনী মতবিনিময় সভা - Surma Times | Sylhet News

রামপাশায় চেয়ারম্যান প্রার্থী খছরুর নির্বাচনী মতবিনিময় সভা - Surma Times | Sylhet Newsসিলেট, ৩০ আগস্ট:
বিশ্বনাথ উপজেলার ৪ নম্বর রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ এশা আমতৈল গ্রামে প্রার্থীর নিজ বাড়িতে সভার আয়োজন করা হয়। ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গেদু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ফেরুজ্জামান, সাবেক সহসভাপতি লাল মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সদস্য মানিক মিয়া, মাজার ফেডারেশনের সদস্য শাহ এনাম হোসেন, ৪ নম্বর রামপাশা ইউপি যুবদল নেতা সিরাজুল ইসলাম ধন মিয়া, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলাউদ্দিন আলাই, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলি হোসেন, ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খালেদ মিয়া, জামশেদপুর ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক কবির আলম, আমতৈল ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা জিয়াউল হক, যুবদল নেতা গোসুদ্দিন, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাধারণ সম্পাদক হুমায়ুন ও আব্দুল করিম। রামপাশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রামপাশা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং অবহেলিত এলাকার সমস্যা সমাধানে সৎ, যোগ্য ও কর্মঠ নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা চেয়ারম্যান প্রার্থী খছরুজ্জামান খছরুর পক্ষে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার আহ্বান জানান। আগামী নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article