সিলেট, ৬ আগস্ট:বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান এবং সাবেক ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ, ৬ আগস্ট।
দিবসটি উপলক্ষে তার গ্রামের বাড়ি বিরাহিমপুরে পরিবারের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন মরহুমের ভাতিজা এবং খান বাহাদুর ডা. আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লী বাবর আলী খান।
এছাড়া পারিবারিক উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার প্রাঙ্গণে বাদ আসর মিলাদ মাহফিল এবং শিরনি বিতরণের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ১৯৮৪ সালের ৬ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ, যোগাযোগ এবং কৃষিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।




