শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্র নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্র নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা - Surma Times | Sylhet News

শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্র নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা - Surma Times | Sylhet Newsশ্রীমঙ্গল, ২০ জুলাই: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মোঃ মাহদি হাসান (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল থানাধীন এন বরুনা মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ মাহদি হাসান শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের এন বরুনা এলাকার বাসিন্দা মোঃ মরতুজ আলী ও মোছাঃ ছফিনা খাতুন দম্পতির ছেলে। এ ঘটনায় তার পরিবার শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। জিডি নম্বর ১১০৪, তারিখ ১৮ জুলাই ২০২৬।

জিডি সূত্রে জানা যায়, মাহদি হাসান মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেনি। নিখোঁজ হওয়ার পরপরই পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ কিশোরের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট, চুল লম্বা এবং শারীরিক গঠন স্বাভাবিক। তার ওজন হালকা এবং সে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি পাঞ্জাবি ও কালো পায়জামা।

মাহদি হাসানের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে বা কোথাও দেখে থাকলে ০১৭৩০৮৪১৮৪ অথবা ০১৮৩২৬৩৮৮৩৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article