ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল - Surma Times | Sylhet News
ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল - Surma Times | Sylhet News
এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর সন্ধান ও অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার কামনায় বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন এম ইলিয়াস আলীর সুযোগ্য সন্তান ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব

সিলেট, ১৮ জুলাই ২০২৬: গুমের শিকার বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী এবং তাঁর গাড়িচালক আনছার আলীর সন্ধান কামনায় সিলেটের বিশ্বনাথে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।

বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক মোনায়েম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তাঁর পিতা এম ইলিয়াস আলীসহ গুমের শিকার সকল নেতাকর্মীকে দ্রুত ও অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, শামীম আহমদ, আসাদুজ্জামান নূর আসাদ ও কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মোবাশ্বির আলী, অর্থ সম্পাদক আব্দুল মান্নান রিপন, সমবায়বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রিপন এবং বিএনপি নেতা জালাল উদ্দিন।

এছাড়া দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুম আহমদ মারুফ, সাধারণ সম্পাদক জিলুর রহমান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সামছুল ইসলাম, সাইদুর রহমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলালসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনছার আলীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দ্রুত সন্ধান কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মাহমুদ আহমদ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article