লালু মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগে নোয়াগাঁওয়ে প্রতিবাদ সভা

লালু মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগে নোয়াগাঁওয়ে প্রতিবাদ সভা - Surma Times | Sylhet News
লালু মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগে নোয়াগাঁওয়ে প্রতিবাদ সভা - Surma Times | Sylhet News
জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা লালু মিয়াকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য রাখছেন এলাকার বিশিষ্ট মুরব্বী মো: আব্দুল হক

সিলেট, ১৮ জুলাই ২০২৬: সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের জালালাবাদ থানাধীন নোয়াগাঁও গ্রামের বাসিন্দা লালু মিয়াকে ঘিরে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের অভিযোগ তুলে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। শনিবার রাতে শহরতলীর নোয়াগাঁও গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।

এলাকার প্রবীণ ব্যক্তি মো. আব্দুল হকের সভাপতিত্বে এবং এলাইছ মিয়ার সঞ্চালনায় সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মমিন মিয়া, মফিদুল ইসলাম, আলী হোসেন, গোলাম হোসেন, আব্দুল মুতাব্বির, মুকু মিয়া, মো. আব্দুল হক, মো. ছিদেক আলী, নুরুল আমীন খান, মো. আব্দুল মুমিন, মক্তছির আলী, হান্নান, আব্দুল মান্নান, আওলাদ, মাসুক মিয়া, মকতার আলী, মো. সুহেল, আব্দুল বাছিরসহ এলাকার বাসিন্দারা।

সভায় বক্তারা দাবি করেন, লালু মিয়া একজন সম্মানিত ব্যক্তি এবং তার সামাজিক অবস্থান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে। তারা এ ধরনের অপপ্রচারকে ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর সামাজিক ও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

সভায় নোয়াগাঁওসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হয়ে লালু মিয়াকে ঘিরে প্রচারিত তথ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article