শায়েস্তাগঞ্জে কলম চাঁন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

শায়েস্তাগঞ্জে কলম চাঁন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার - Surma Times | Sylhet News

শায়েস্তাগঞ্জে কলম চাঁন হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৯ জুলাই ২০২৬: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘটিত কলম চাঁন হত্যা মামলার এক পলাতক আসামিকে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ দল।

র‌্যাব জানায়, গত ১৮ জুলাই বিকেল আনুমানিক ৫টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-১১, তারিখ ২৯ জুন ২০২৬, পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৩০২/১১৪ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি ইমন মিয়া (২৭)কে গ্রেফতার করা হয়। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা এলাকার মৃত ওয়াহিদ মিয়ার ছেলে।

ঘটনার বিবরণে জানা যায়, কলম চাঁনের সঙ্গে প্রতিবেশীদের বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং এ বিষয়ে আদালতে মামলা বিচারাধীন ছিল। গত ২৭ জুন বিকেলে ওই বিরোধের জেরে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কলম চাঁন ও তার ছেলে গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় কলম চাঁনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে গত ৪ জুলাই একই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামিকে গ্রেফতার করেছিল র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article