হবিগঞ্জের রতনপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

হবিগঞ্জের রতনপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত - Surma Times | Sylhet News

হবিগঞ্জের রতনপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত - Surma Times | Sylhet News

সিলেট, ৪ নভেম্বর:
সিলেট-ঢাকা মহাসড়কের আওতাধীন হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তানভীর আহমদ। বয়স ২৫।

তানভীর হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা সবরাজ মিয়ার ছেলে। পৈতৃক বাড়ি সিলেটে। ছোটবেলায় মা-বাবাকে হারানোর পর নানাবাড়ি লাখাইয়ে থেকেই বেড়ে ওঠেন তিনি। শায়েস্তাগঞ্জের একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন তানভীর। একটি নষ্ট কম্পিউটার মেরামতের জন্য মোটরসাইকেল নিয়ে হবিগঞ্জে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে রতনপুর এলাকায় একটি টমটমকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল হক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত তানভীরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের জন্য এডিএম বরাবর লিখিত আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ কোনো অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article