শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলে দুইদিনব্যাপী শিক্ষা মেলা-২০২৬ উদ্বোধন

শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলে দুইদিনব্যাপী শিক্ষা মেলা-২০২৬ উদ্বোধন - Surma Times | Sylhet News

শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলে দুইদিনব্যাপী শিক্ষা মেলা-২০২৬ উদ্বোধন - Surma Times | Sylhet Newsশায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): ‘পড়ে শিখবো, করে শিখবো, শিখনটাকে টেকসই করবো, সৃজনশীল ও আদর্শ মানুষ হবে’—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের দুইদিনব্যাপী শিক্ষা মেলা-২০২৬।

বুধবার ও বৃহস্পতিবার আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ সাধন এবং শেখা বিষয়গুলোকে ফলপ্রসূ ও টেকসই করার লক্ষ্যে কারিকুলামে প্রতিটি বিষয়ের পাশাপাশি পাঠ্যবই বা পাঠ্যবইয়ের বাইরে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রকল্পের মাধ্যমে উপস্থাপন করে।

বুধবার সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ ইসলামি একাডেমি এন্ড হাই স্কুলের আয়োজনে এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. নুরুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান শিক্ষা মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম।

মেলায় বিজ্ঞান বিষয়ক প্রকল্প, ২০২৪ এর গণঅভ্যুত্থান প্রকল্প, আইসিটি কর্নার, ইসলামিক কর্নারসহ প্রায় ১ হাজার ৫০০ মতো প্রকল্প উপস্থাপন করা হয়। এ শিক্ষা মেলায় হবিগঞ্জ জেলার প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজের বিশিষ্টজনরা, বিভিন্ন পেশাজীবী লোকজন ও দর্শনার্থী এসে প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article