মাধবপুরে ডাকাতি মামলায় তিনজন গ্রেফতার: র‌্যাব

মাধবপুরে ডাকাতি মামলায় তিনজন গ্রেফতার: র‌্যাব - Surma Times | Sylhet News

মাধবপুরে ডাকাতি মামলায় তিনজন গ্রেফতার: র‌্যাব - Surma Times | Sylhet Newsসিলেট, ১৯ জুলাই ২০২৬: হবিগঞ্জের মাধবপুরে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার (১৮ জুলাই) পৃথক অভিযানে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মাধবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৯ জানায়, গত ২০ জুন রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রের সামনে একদল ডাকাত একটি প্রাইভেটকারের গতিরোধ করে। ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে থাকা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার, তার স্ত্রী ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে।

অভিযোগ অনুযায়ী, ডাকাতরা তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয়। পরে গাড়িটি নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে পেনাল কোডের ৩৯৫ ও ৩৯৭ ধারায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, মামলার পর তারা ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের মাধবপুরে ডাকাতি মামলায় তিনজন গ্রেফতার: র‌্যাব - Surma Times | Sylhet Newsভিত্তিতে শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকায় এবং রাত ৯টা ১০ মিনিটে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত তিন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন -ঢাকার তুরাগ এলাকার রাসেল মিয়া (৩৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) এবং অহিবুর রহমান (২৫)।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article