শ্রীমঙ্গলে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - Surma Times | Sylhet News

শ্রীমঙ্গলে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৯ জুলাই ২০২৬: র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গিয়াস মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শ্রীমঙ্গল থানাধীন মতিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত গিয়াস মিয়া (২৫) শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল এলাকার বাসিন্দা। তিনি ফারুক মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গিয়াস মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার মামলা নম্বর-০৮, তারিখ ৭ এপ্রিল ২০১৬ খ্রিস্টাব্দ, পেনাল কোড ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মামলাটি জিআর নং-৯৬/২০১৬ এবং দায়রা নং-৪৪/২০১৭ হিসেবে বিচারাধীন রয়েছে।

র‌্যাব সূত্রে আরও জানানো হয়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংস্থাটি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article