গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা - Surma Times | Sylhet News

মুকসুদপুরে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ ঘোষণা - Surma Times | Sylhet Newsগোপালগঞ্জ, শুক্রবার (৩ জুলাই): গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া দলীয় সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও ত্যাগ করেছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান মোল্যা বলেন, তিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. রিপন মিয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে শুক্রবার (৩ জুলাই) থেকে তারা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।

তিনি আরও বলেন, “আজকের পর থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।”

হঠাৎ এ পদত্যাগের কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তাদের এ সিদ্ধান্ত স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article