মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেপ্তার - Surma Times | Sylhet News

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেপ্তার - Surma Times | Sylhet Newsমৌলভীবাজার, ৩ জুলাই: মৌলভীবাজারের কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার পূর্ব সৈয়ারপুর গ্রামের মো. কাউছার মিয়া (৩২), একই উপজেলার বেরিরচক গ্রামের জসিম মিয়া (৩৫), রাজনগর উপজেলার কদমহাটা গ্রামের দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়া (৪৬), কুলাউড়া উপজেলার হাজীপুর এলাকার পশ্চিম বিলেরপাড় গ্রামের মো. সালাউদ্দিন (২৯) এবং কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার সতিজিরগ্রাম গ্রামের রেজাউল ইসলাম মামুন (২৮)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও ত্রিমোহনী এলাকায় অভিযান চালিয়ে কাউছার, জসিম, সালাউদ্দিন ও মামুনকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি কাটার, সুইস গিয়ার ছুরি, রামদা ও ছোরা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, একই অভিযানের ধারাবাহিকতায় থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ টিম সদর হাসপাতাল রোড এলাকা থেকে চক্রের অন্যতম হোতা দেলোয়ার হোসেন ওরফে আহাদ মিয়াকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article