সিলেট মহানগরীতে একদিনে ২১ জন গ্রেপ্তার, ৭৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরীতে একদিনে ২১ জন গ্রেপ্তার, ৭৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet News

সিলেট মহানগরীতে একদিনে ২১ জন গ্রেপ্তার, ৭৪ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা - Surma Times | Sylhet News

সিলেট, ২৮ নভেম্বর: সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৭৪টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

ট্রাফিক পুলিশের অভিযানে ব্যবস্থা নেওয়া ৭৪টি যানবাহনের মধ্যে ৩৬টির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। বাকি ৩৮টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article