সিলেট সীমান্তে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেট সীমান্তে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ - Surma Times | Sylhet News

সিলেট সীমান্তে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ - Surma Times | Sylhet News

সিলেট, ২৮ নভেম্বর। সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন ও ১৯ বিজিবি এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের বিছানাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনার হাট বিওপির সদস্যরা অভিযান চালিয়ে গরু, মহিষ, কসমেটিক্স, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকোলেট, মুভ স্প্রে, চিপস জব্দ করে। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে রসুন ও সোয়েটারের চালানও আটক করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন কানাইঘাটের সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির সদস্যরা অভিযান চালিয়ে চার লাখ ৩২ হাজার টাকার ভারতীয় রসুন ও গরু জব্দ করতে সক্ষম হয়েছে। বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

উভয় অধিনায়ক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article