কারাকাস, ২ জুলাই ২০২৬: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তার পুত্র ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পের পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে ৮ দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
জরুরি কর্মীরা ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে হার্নান গিলকে প্রথম শনাক্ত করার ১০০ ঘণ্টারও বেশি সময় পর তাকে মুক্ত করতে সক্ষম হন।
এর আগে চিলির একজন দমকলকর্মী এই উদ্ধার অভিযানকে ‘নিঃসন্দেহে আমার মোকাবিলা করা সবচেয়ে জটিল এবং প্রযুক্তিগতভাবে কঠিন’ বলে বর্ণনা করেছিলেন।
২৪ জুন ভেনিজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।
শনিবার গিলকে খুঁজে পাওয়ার পর থেকে শত শত উদ্ধারকর্মী সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছিলেন। ভেনিজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল ও যুক্তরাষ্ট্রের দলগুলো তাকে মুক্ত করতে সহায়তা করেছে।
তার কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকারীরা যে প্রবেশপথ তৈরি করেছিল, তার কিছু অংশ বেশ কয়েকবার ধসে পড়ে, যা উদ্ধারকারী ও গিল উভয়ের জন্যই বিপদজনক ছিল।
একটি ছোট ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, একজন চিলির দমকলকর্মী গিলকে ক্যামেরার দিকে মাথা ঘোরাতে বলছেন। তার একটি চোখ রক্তবর্ণ ছিল এবং তিনি একটি ফেস মাস্ক পরেছিলেন।
কোস্টারিকান রেড ক্রসের রিকার্ডো আরিয়াস বলেন, “গিলের অবস্থা স্থিতিশীল। আমরা তাকে পানি দিতে এবং ইন্ট্রাভেনাস ড্রিপের সঙ্গে সংযুক্ত করতে সক্ষম হয়েছি। তিনি বলেছেন, তার একটি নখও থেঁতলে যায়নি। সে ভালো আছে।”






