মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান নিখোঁজের ১৭ দিন, পরিবারে চরম উদ্বেগ

মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান নিখোঁজের ১৭ দিন, পরিবারে চরম উদ্বেগ - Surma Times | Sylhet News

মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান নিখোঁজের ১৭ দিন, পরিবারে চরম উদ্বেগ - Surma Times | Sylhet Newsসিলেট, ২ জুলাই ২০২৬: সিলেটের জকিগঞ্জ উপজেলায় মাদ্রাসাছাত্র আবদুল্লাহ আল ইমরান (১৮) নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ ইমরান উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম এলাকার মো. আব্দুল মুতলিবের ছেলে। তিনি মাতারগ্রাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন এবং স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবারের সদস্যরা জানান, গত ১৫ জুন সন্ধ্যায় ইমরান নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে ১৭ জুন তার বাবা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১ জুলাই পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

জিডির তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মোমেন বলেন, “ইমরানকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তিনি কোনো মোবাইল ফোন ব্যবহার করতেন না, ফলে তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।”

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার দিন তার দুই বন্ধু তাকে দুটি সিম কার্ড দিয়েছিলেন। তারা এ বিষয়ে পুলিশকে অবহিত করেছেন এবং ওই সিম কার্ডের সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে ইমরানের অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে জকিগঞ্জ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article