ইতালিতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ, আবেদনের সুযোগ বাংলাদেশিদেরও

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ, আবেদনের সুযোগ বাংলাদেশিদেরও - Surma Times | Sylhet News

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নিয়োগ, আবেদনের সুযোগ বাংলাদেশিদেরও - Surma Times | Sylhet Newsরোম: শ্রমবাজারে বড় পরিসরে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ইতালি। বিভিন্ন খাতে শ্রমিক সংকট মেটাতে দেশটি প্রায় ১ লাখ ৬৫ হাজার বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এই সুযোগে বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

তবে এ সুযোগ সবার জন্য অবারিত নয়। ইতালিতে বৈধভাবে কাজ করতে চাইলে দেশটির নির্ধারিত নিয়ম মেনেই এগোতে হবে। সাধারণত ইতালির বার্षিক কর্মী নিয়োগ প্রক্রিয়া চলে ‘ফ্লুসি ডিক্রি’ অনুযায়ী। এর আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হয়।

আবেদন প্রক্রিয়া শুরু হলে ইতালির নির্ধারিত পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে থাকতে হবে পাসপোর্টের কপি, নিয়োগকর্তার দেওয়া কাজের প্রস্তাব বা চুক্তিপত্রসহ অন্যান্য বৈধ নথি।

সংশ্লিষ্টরা জানান, কাজের ভিসার জন্য সরাসরি আবেদন করার আগে একজন বৈধ নিয়োগকর্তার কাছ থেকে কাজের অফার থাকা বাধ্যতামূলক। এরপর নিয়োগকর্তা ও আবেদনকারী, উভয় পক্ষের প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই ভিসা অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ থেকে যাঁরা বৈধ উপায়ে ইতালি যেতে চান, তাঁদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করে সব ধাপ শেষ করতে হবে। এ ক্ষেত্রে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করা জরুরি।

এদিকে বিদেশে চাকরির নামে প্রতারণার ঝুঁকি নিয়েও সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের পরামর্শ, দালালচক্র থেকে দূরে থাকতে হবে। আবেদন করতে হবে শুধু সরকারি নির্দেশনা অনুযায়ী।

শ্রমিক সংকটে থাকা একটি দেশের এই উদ্যোগ বিদেশে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারে। কিন্তু সেই সম্ভাবনা কাজে লাগাতে হলে বৈধ পথ, সঠিক নথি ও সময়মতো আবেদনের কোনো বিকল্প নেই। অন্যদিকে প্রলোভনের ফাঁদে পা দিলে স্বপ্নভঙ্গের ঝুঁকিও থেকে যায়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article