শাহপরান থানার অভিযানে ৪২০০ কেজি ভারতীয় জিরাসহ ১ জন আটক

শাহপরান থানার অভিযানে ৪২০০ কেজি ভারতীয় জিরাসহ ১ জন আটক - Surma Times | Sylhet News

শাহপরান থানার অভিযানে ৪২০০ কেজি ভারতীয় জিরাসহ ১ জন আটক - Surma Times | Sylhet Newsসিলেট: সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ৪২০০ কেজি ভারতীয় অবৈধ জিরাসহ একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-তামাবিল রোডের টিলাগড় ফুট ওভারব্রিজের নিচে চেকপোস্টে এ অভিযান চালানো হয়। একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ১৪০ বস্তায় ৪২০০ কেজি জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা।

আটক: মো. মুন্না (৪০), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বাসিন্দা (বর্তমান ঠিকানা জৈন্তাপুর)।

এ ঘটনায় শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম উভয় ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, চোরাচালান রোধে অভিযান অব্যাহত থাকবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article