কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ডা. দীপু মনি

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ডা. দীপু মনি - Surma Times | Sylhet News

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে ডা. দীপু মনি - Surma Times | Sylhet Newsঢাকা, ২৯ জুন: কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার সকাল ৬টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগে তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. ফজলু জানান, মুন্সিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ বলেন, দীপু মনি আগে থেকেই কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছিলেন। তবে তার অবস্থা গুরুতর নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ডা. দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তিনি পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article