আশুলিয়ায় শাহাদাত-এ কারবালা মাহফিল অনুষ্ঠিত

আশুলিয়ায় শাহাদাত-এ কারবালা মাহফিল অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

আশুলিয়ায় শাহাদাত-এ কারবালা মাহফিল অনুষ্ঠিত - Surma Times | Sylhet Newsঢাকা, ২৬ জুন: কারবালার ঘটনা সত্য, ন্যায় ও আত্মত্যাগের অনন্য শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার দরবার শরীফের পীরসাহেব শাহসুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আল হোসাইনী আল মাইজভাণ্ডারী।

শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকায় এক ওয়াজ ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর সঙ্গীরা সত্য ও ন্যায়ের পতাকা সমুন্নত রাখতে যে আত্মত্যাগ করেছেন, তা মুসলিম উম্মাহর জন্য যুগে যুগে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কারবালার শিক্ষা অনুসরণ করে সমাজে নৈতিকতা, মানবতা ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তরুণ প্রজন্মকে ইসলামের প্রকৃত শিক্ষা ও আদর্শ জীবন গঠনে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

মাহফিলে উপস্থিত বক্তারা সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কারবালার আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বিভিন্ন আলেম, মাইজভাণ্ডার দরবার শরীফের অনুসারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মিলাদ ও কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।আশুলিয়ায় শাহাদাত-এ কারবালা মাহফিল অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article