যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখায় কাওছার সিনিয়র যুগ্ম সম্পাদক

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখায় কাওছার সিনিয়র যুগ্ম সম্পাদক - Surma Times | Sylhet News

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখায় কাওছার সিনিয়র যুগ্ম সম্পাদক - Surma Times | Sylhet Newsপ্রবাস ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অধীন হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটিসহ রসডেল, লিডস ও বার্নলি শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

এএলএম কাওছার দীর্ঘদিন সিলেট মহানগর ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী ও নেতাকর্মীরা। প্রতিক্রিয়ায় কাওছার সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের আদর্শ বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article