শ্রীমঙ্গল, মৌলভীবাজার: শ্রীমঙ্গলের ব্যান্ড সংগীতপ্রেমীদের জন্য আবারও আসছে বড় আয়োজন। আগামী ৩ জুলাই বিকেল ৩টায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে শ্রীমঙ্গল ব্যান্ড অ্যাসোসিয়েশন আয়োজিত SBA VOL-11।
২০১২ সালে মাত্র ৬টি ব্যান্ড নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি এখন স্থানীয় ব্যান্ড সংগীতের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ১৪ বছরের ধারাবাহিকতায় প্রায় ৪০০-এর বেশি শিল্পীকে মঞ্চে পারফর্মের সুযোগ দিয়েছে SBA। বর্তমানে সংগঠনের সদস্য ব্যান্ড সংখ্যা ১৭টি।
এবারের আয়োজনেও শ্রীমঙ্গলের বিভিন্ন ঘরানার ব্যান্ড অংশ নিচ্ছে। পারফর্ম করবে Thrill, Prohor, Mingal, Wee, Avro, Betel Leaf, Unity Musical Band, Sector 3, Bohipir ও Driftline।
আয়োজকরা জানান, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং স্থানীয় ব্যান্ড সংস্কৃতিকে এগিয়ে নেওয়া, নতুন শিল্পীদের উৎসাহ দেওয়া এবং সংগীতচর্চার একটি প্রাণবন্ত মঞ্চ তৈরি করাই এই আয়োজনের লক্ষ্য।
উল্লেখ্য, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি প্রথম ব্যান্ড ফেস্টিভ্যালের মাধ্যমে যাত্রা শুরু করে SBA। সময়ের সঙ্গে সেই ছোট উদ্যোগ এখন শ্রীমঙ্গলের সংগীতাঙ্গনে একটি প্রতিষ্ঠিত নাম হয়ে উঠেছে।
আয়োজকরা সকল ব্যান্ডপ্রেমী ও সংস্কৃতিমনা মানুষকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।





