নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১০ মহররম উপলক্ষে ইমাম হোসাইন (রাঃ) ও কারবালার শহিদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল এবং শরবত বিতরণ কর্মসূচি আয়োজন করেছে মইনীয়া ইয়ুথ ফোরাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মইনীয়া যুব ফোরামের সভাপতি ও মাইজভাণ্ডার দরবার শরিফের শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী বলেন, কারবালার ঘটনাটি মুসলিম উম্মাহসহ সমগ্র মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁর মতে, সত্য ও ন্যায়ের জন্য ইমাম হোসাইনের আত্মত্যাগ কেয়ামত পর্যন্ত জালিমের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাবে।
তিনি আরও বলেন, কারবালার প্রকৃত ইতিহাস তরুণদের মাঝে তুলে ধরতে হবে, যাতে তারা সত্য পথ থেকে বিচ্যুত না হয়। এ জন্য পাঠ্যপুস্তকে কারবালার ইতিহাস ও শিক্ষণীয় বিষয় অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নিউইয়র্ক শাখার উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন গিয়াস আহমেদ। মিলাদ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়। পরে রাস্তার পাশে সাধারণ মানুষের মধ্যে শরবত বিতরণ করেন সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী মাইজভাণ্ডারী।বিজ্ঞপ্তি




