ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত শতাধিক, জরুরি অবস্থা ঘোষণা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত শতাধিক, জরুরি অবস্থা ঘোষণা - Surma Times | Sylhet News

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত শতাধিক, জরুরি অবস্থা ঘোষণা - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি আহত হয়েছেন। ভয়াবহ এই পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় স্থানীয় সময় প্রথমে ৭ দশমিক ২ এবং পরে ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর এখন পর্যন্ত অন্তত ২০টি আফটারশক অনুভূত হয়েছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ঘটনাকে “প্রকৃত ট্র্যাজেডি” উল্লেখ করে জানান, রাজধানী কারাকাসসহ একাধিক অঞ্চলে ভবন ধসে পড়েছে। মিরান্ডা ও লা গুয়াইরা রাজ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

আরাগুইয়া, কারাবোবো ও ফ্যালকন রাজ্যেও ব্যাপক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন তিনি। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।

এই দুর্যোগে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগেজ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পকে “বিধ্বংসী” আখ্যা দিয়ে ভেনেজুয়েলাকে সহায়তার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা ও চিলিসহ কয়েকটি দেশও সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রতিবেশী দেশ কলম্বিয়া ও ব্রাজিলেও এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article