সিলেটে পুলিশের চিরুনি অভিযান, মাদক, চোরাই সিএনজি ও অসামাজিক কর্মকাণ্ডে একাধিক গ্রেফতার

সিলেটে পুলিশের চিরুনি অভিযান, মাদক, চোরাই সিএনজি ও অসামাজিক কর্মকাণ্ডে একাধিক গ্রেফতার - Surma Times | Sylhet News

সিলেটে পুলিশের চিরুনি অভিযান, মাদক, চোরাই সিএনজি ও অসামাজিক কর্মকাণ্ডে একাধিক গ্রেফতার - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ এসএমপির বিভিন্ন ইউনিটের একযোগে অভিযানে একদিনেই ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দুটি হোটেল সিলগালা, চোরাই সিএনজি উদ্ধার, ভারতীয় জিরা ও বিপুল পরিমাণ গাঁজা জব্দ করেছে পুলিশ।

ডিবির অভিযানে ৬ জন আটক, দুই হোটেল সিলগালা

সিলেটে পুলিশের চিরুনি অভিযান, মাদক, চোরাই সিএনজি ও অসামাজিক কর্মকাণ্ডে একাধিক গ্রেফতার - Surma Times | Sylhet Newsমঙ্গলবার বিকেল ৩টায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কোতোয়ালী মডেল থানার তালতলা এলাকার রহমানিয়া বোর্ডিং ও ছাদী গেস্ট হাউজে বিশেষ অভিযান চালায়। অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩ পুরুষ ও ৩ নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম (২৮), আলমগীর (৩৫), ইভা আক্তার (২০), সালমা আক্তার রোকেয়া (৪২) ও নাজমিন আক্তার (৩০)। দুটি হোটেল সিলগালা করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় জিরাসহ একজন গ্রেফতার

সিলেটে পুলিশের চিরুনি অভিযান, মাদক, চোরাই সিএনজি ও অসামাজিক কর্মকাণ্ডে একাধিক গ্রেফতার - Surma Times | Sylhet Newsএকইদিন রাত সাড়ে ১১টায় শাহপরান (রহ.) থানা পুলিশ সুরমা বাইপাস মোড়ে চেকপোস্ট বসিয়ে একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি আটক করে। এতে ১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতার সুহের আহমদ (২৩), জৈন্তাপুরের হরিপুর ইউনিয়নের বাসিন্দা। তার বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে।

৫টি চোরাই সিএনজিসহ দুই চোর গ্রেফতার

দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকায় ডিবির অভিযানে দুই চোরাই সিএনজি চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। আব্দুস শহীদ (৩৪) ও মোঃ আদিল হোসেন (৩৫) নামের দুজনের কাছ থেকে প্রথমে ৩টি, পরে তথ্য অনুসারে আরও ২টি চোরাই সিএনজি উদ্ধার করা হয়। মোট ৫টি চোরাই সিএনজি জব্দ হয়েছে।

২৪ কেজি গাঁজাসহ পিকআপ আটক

সিলেটে পুলিশের চিরুনি অভিযান, মাদক, চোরাই সিএনজি ও অসামাজিক কর্মকাণ্ডে একাধিক গ্রেফতার - Surma Times | Sylhet Newsরাত আড়াইটার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুল এলাকায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপ আটক হয়। গ্রেফতার মোঃ লোকমান হোসেন (৩০), হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা। পিকআপের বিশেষ কৌশলে তৈরি বক্সে লুকানো ছিল গাঁজা। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

এসএমপির মিডিয়া সেল থেকে জানানো হয়, আটক সবাইকে সংশ্লিষ্ট থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নাগরিকদেরও সামাজিক অপরাধ, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article