কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ - Surma Times | Sylhet News

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ যুবকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (২১ জুন) সন্ধ্যায় মন্ত্রীর মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতারে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা এবং তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এক শোকবার্তায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা এসব রেমিট্যান্স যোদ্ধার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

রোববার সকালে কাতারের শাহানিয়া এলাকায় দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হন। দুপুরে স্বজনরা বিষয়টি জানতে পারেন।

কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল লতিফ নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। তারা হলেন—মোস্তাক আহমদ (৩০), জুবায়ের আহমদ (৩০), জসিম উদ্দিন (৩০), জিবাল আহমদ (৩৬) এবং কাদির আহমদ (২৪)।

স্বজনদের বরাতে জানা গেছে, তারা কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যানে ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরদেহ বর্তমানে কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা আছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article