দিল্লি বিমানবন্দরে বাধা, ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা ৩০ মিনিট বসিয়ে রাখার পর দেশে ফিরলেন ডা. জাহেদ - Surma Times | Sylhet News

দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা ৩০ মিনিট বসিয়ে রাখার পর দেশে ফিরলেন ডা. জাহেদ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন বাধা দেওয়ার ঘটনায় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সোমবার বিকেলে তাকে ডেকে বাংলাদেশের প্রতিবাদপত্রও তুলে দেওয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহিদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষিতে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে বাংলাদেশের অসন্তোষ জানানো হয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র প্রতিমন্ত্রীও জানান, বিষয়টি প্রত্যাশিত নয় এবং ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে যোগ দিতে রোববার দিল্লি পৌঁছান জাহেদ উর রহমান। কিন্তু বিমানবন্দরে দীর্ঘ সময় ধরে আটকে রাখার পর তিনি শেষ পর্যন্ত দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসেন।

দিল্লিতে যাওয়ার আগে কূটনৈতিকভাবে বিষয়টি জানানো হলেও ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটিকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article