“আপোষ নয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন” সিলেটে কঠোর বার্তা জামায়াত আমীরের

“আপোষ নয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন” সিলেটে কঠোর বার্তা জামায়াত আমীরের - Surma Times | Sylhet News

“আপোষ নয়, প্রয়োজনে রাজপথে আন্দোলন” সিলেটে কঠোর বার্তা জামায়াত আমীরের - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ দেশ ও জনগণের স্বার্থে কোনো আপোষ নয়, প্রয়োজনে সংসদের বাইরে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

রোববার রাতে সিলেট সার্কিট হাউসে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত পিছপা হবে না। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণভোটের রায় উপেক্ষা করেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া ভালো হলেও ফলাফল প্রশ্নবিদ্ধ।

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, উসকানিমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না।

সাবেক আইজিপি বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এটি দেশের পুলিশের নয়, বরং ইন্টারপোলের সাফল্য। তাকে দেশে ফিরিয়ে আনা হবে কি না, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

প্রস্তাবিত বাজেট নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দুর্নীতি দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা নেই। একই সঙ্গে কর ব্যবস্থাপনায় বৈষম্যের বিষয়ও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, বিরোধী দল সংসদে মধ্যপন্থা অবলম্বন করবে, তবে জনগণের স্বার্থে প্রয়োজনে আন্দোলনের পথেও যাবে।

মতবিনিময় সভায় জামায়াতসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সিলেটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article