ধারালো অস্ত্র নিয়ে হামলা! বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

ধারালো অস্ত্র নিয়ে হামলা! বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত - Surma Times | Sylhet News

ধারালো অস্ত্র নিয়ে হামলা! বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত - Surma Times | Sylhet Newsনিজস্ব প্রতিবেদক, কুলাউড়াঃ মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালালে আত্মরক্ষায় গুলি চালিয়েছে বিজিবি। এতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, রাতে ব্যাটালিয়নের একটি টহল দল সীমান্তে টহল দিচ্ছিল। এ সময় দুজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্যজন দ্রুত ভারতের ভেতরে পালিয়ে যায়।

আরও পড়ুনঃ কুলাউড়ায় বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফিরল দেশে

লে. কর্নেল আতাউর রহমান সুজন বলেন, “এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।”

সীমান্ত এলাকায় চোরাচালান ও অস্ত্রধারী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article